Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে পুলিশ সুপারের সঙ্গে প্রশিক্ষণার্থীদের মতবিনিময়

বানিয়াচং প্রতিনিধি |  ১৩ জুলাই, ২০২৩

হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলির সঙ্গে ৭৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ জুলাই) পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

৭৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীগণ পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছুলে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

সভার শুরুতে হবিগঞ্জ জেলা পুলিশের কার্যক্রম ও জেলার সংক্ষিপ্ত বর্ণনা নিয়ে একটি ডকুমেন্টারি প্রশিক্ষণার্থীদের সামনে প্রদর্শন করা হয়।

মতবিনিময় শেষে পুলিশ সুপার এস এম মুরাদ আলি প্রশিক্ষণার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খলিলুর রহমান, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবীশ) তোয়াহা ইয়াছিন হোসেন, জেলা বিশেষ শাখার ডিআইও রফিকুল ইসলাম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.