Sylhet Today 24 PRINT

ইসলামী ঐক্যজোটের সিলেট মহানগর কমিটি গঠন

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জুলাই, ২০২৩

ইসলামী ঐক্যজোট সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে।

বুধবার (১২ জুলাই) এ উপলক্ষে মহানগরীর সুবিদবাজারস্থ কার্যালয়ে এক কাউন্সিল অধিবেশন আহবান করা হয়। অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মাওলানা আসলাম রাহমানী, সহ সভাপতি মাওলানা আব্দুস সোবহান।

মহানগর কমিটির সদ্য প্রাক্তন সেক্রেটারি হাফিজ মাওলানা ফখরুল আলমের পরিচালনায় সভায় সর্বসম্মতিক্রমে মুফতি ফয়জুল হক জালালাবাদীকে সভাপতি ও মাওলানা হাফিজ নওফল আহমদকে সেক্রেটারি করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি মাওলানা নুরুল হক, হাফিজ মাওলানা ওয়াহিদুজ্জামান, মাওলানা আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আলমগীর হোসাইন, অর্থ সম্পাদক মাওলানা ফখরুল আলম, নির্বাহী সদস্য মাওলানা রশিদ আহমদ, মাওলানা শামসুল ইসলাম, মাষ্টার নুরুজ্জামান চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.