Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে গাঁজাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক |  ১৩ জুলাই, ২০২৩

সিলেটের বিয়ানীবাজার থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বুধবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ পরিদর্শক (নি.) মো. মাইন উদ্দিনের নেতৃত্বে ৭ এপিবিএন এর একটি দল বিয়ানীবাজার উপজেলার আষ্টসাঙ্গন গ্রাম থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন, বিশ্বম্ভরপুর উপজেলার কাইতকোনা গ্রামের (বর্তমানে আষ্টসাঙ্গন বিয়ানীবাজার) মৃত মোক্তার হোসেনের ছেলে মো. এংরাজুল মিয়া ওরফে ইসলাম ও একই উপজেলার মাতুরকান্দি গ্রামের (বর্তমানে জলডুব, বিয়ানীবাজার) বিলের পাড় মৃত আব্দুল জলিলের ছেলে ছাদেক।

এ ঘটনায় এসআই মো. আবু তাহের বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে বিয়ানীবাজার থানায় এজাহার দায়ের করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.