Sylhet Today 24 PRINT

জেলেদের জালে উঠলো নিখোঁজ শ্রমিকের মরদেহ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি |  ১৩ জুলাই, ২০২৩

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার হাওরে নৌকা ডুবে নিখোঁজ ফরিদ মিয়ার লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) বেলা আড়াইটায় স্থানীয় জেলেদের জালে উঠে তার লাশ।

বুধবার ভোর ৫ টায় ৪৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ছাতক যাওয়ার পথে কোম্পানীগঞ্জ উপজেলার লম্বাকান্দি গ্রামের পশ্চিম হাওরে (বড় হাওর) ডুবে যায়। ট্রলারের বাকি যাত্রীরা সবাই সাঁতরে তীরে উঠলেও ফরিদ মিয়া পানিতে তলিয়ে যান। তিনি উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের লম্বাকান্দি গ্রামের মৃত সাহেব আলীর ছেলে।  

বুধবার দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ স্থানীয়রা খোজাখুজি করলেও তার কোনো খুঁজ মেলেনি।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আল আমিন জানান, লাশ পাওয়া গেছে আমরা খবর পেয়েছি। আমরা লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে যাচ্ছি।

এর আগে সোমবার কোম্পানীগঞ্জের ধলাই নদীতে অফিক মিয়া (৪৩) নামে নিখোঁজ শ্রমিককের মরদেহ উদ্ধার করে পুলিশ। গত শুক্রবার (৭  জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ধলাই নদীর উৎসমুখে পাথর বোঝাই নৌকা ডুবে তিনি নিখোঁজ হয়েছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.