সিলেটটুডে ডেস্ক | ০৯ জানুয়ারী, ২০১৬
মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে সিলেট জেলা প্রেসক্লাবের সাংবাদিকরা ঐক্যবদ্ধ। আদর্শিকতার আলোকেই সাংবাদিকতা ও প্রেসক্লাবকে আরো এগিয়ে নিতে হবে। পেশাদারিত্বের দৃঢ় অঙ্গিকার নিয়ে সাংবাদিকরা দায়িত্ব পালন করলেই জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করবে।
সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সভায় বক্তারা একথাগুলো বলেন। শনিবার (৯ জানুয়ারি) সিলেট নগরীর একটি হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় শুরু হওয়া সাধারণ সভা সমাপ্ত হয় মধ্যাহ্নভোজনর মধ্যদিয়ে।
সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি আজিজ আহমদ সেলিমের সভাপতিত্বে সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ ও আয়-ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করেন কোধাষ্যক্ষ চয়ন চৌধুরী।
সাধারণ সভায় কার্যনির্বাহী কমিটির অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আবদুল মুকিত, সহ-সভাপতি ফখরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মঈন উদ্দিন, প্রচার, প্রকাশনা ও পাঠাগার সম্পাদক দেবাশীষ দেবু, ক্রীড়া সম্পাদক ফয়ছল আহমদ মুন্না, দফতর সম্পাদক তালুকদার আনোয়ারুল ইসলাম পারভেজ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ছামির মাহমুদ, নির্বাহী সদস্য সাত্তার আজাদ, হাসিনা বেগম চৌধুরী ও এস সুটন সিংহ।
সাধারণ সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দৈনিক জনকন্ঠের ব্যুরো প্রধান সালাম মশরুর, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান আল আজাদ, দৈনিক বর্তমানের ব্যুরো প্রধান লিয়াকত শাহ ফরিদী, দৈনিক উত্তরপূর্বের বার্তা সম্পাদক তাপস দাশ পুরকায়স্থ, দৈনিক মানবজমিনের বিশেষ প্রতিনিধি চৌধুরী মুমতাজ আহমদ, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলু, দৈনিক মানবজমিন ও একুশে টেলিভিশনের ব্যুরো প্রধান ওয়েছ খসরু, দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান রেজওয়ান আহমদ, দৈনিক যুগভেরীর নির্বাহী সম্পাদক অপূর্ব শর্মা, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান শাহ দিদার আলম নবেল, ডেইলি নিউএজের স্টাফ করেসপন্ডেন্ট মনিরুজ্জামান মনির, দৈনিক যুগান্তরের আলোকচিত্রী মামুন হাসান, দৈনিক সবুজ সিলেটের আলোকচিত্রী বিলকিস আক্তার সুমি, দৈনিক সংবাদ প্রতিদিনের ব্যুরো প্রধান শাব্বীর আহমদ ফয়েজ, দৈনিক আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার কাইয়ুম উল্লাস, দৈনিক শ্যামল সিলেটের আলোকচিত্রী এএইচ আরিফ, দৈনিক খবরের জেলা প্রতিনিধি খলিলুর রহমান, সিলেট বেতারের নিজস্ব সংবাদদাতা শফিকুর রহমান চৌধুরী, বাংলানিউজটুয়েন্টিফোর ডটকম ও দৈনিক শ্যামল সিলেটের সিনিয়র স্টাফ রিপোর্টার মো. নাসির উদ্দিন ও দৈনিক আজকের সংবাদের ব্যুরো প্রধান মঞ্জুর হোসেন খান।
সাধারণ সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দৈনিক উত্তরপূর্বের স্টাফ রিপোর্টার মীর্জা সুহেল আহমদ ও পবিত্র গীতা পাঠ করেন দৈনিক যুগভেরীর নির্বাহী সম্পাদক অপূর্ব শর্মা।
সাধারণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনবি’র সিলেট প্রতিনিধি মোহাম্মদ মহসীন, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার মুকিত রহমানী, দৈনিক সকালের খবরের ব্যুরো প্রধান দিপু সিদ্দিকী, দৈনিক আমাদের অর্থনীতির সিলেট প্রতিনিধি মো. ইমরান আহমদ, দৈনিক মানবকন্ঠের ব্যুরো প্রধান মনোয়ার জাহান চৌধুরী, দৈনিক শ্যামল সিলেটের নিউজ ইনচার্জ আবুল হোসেন, শুভ প্রতিদিনের সাঈদ চৌধুরী টিপু, দৈনিক যুগভেরীর স্টাফ রিপোর্টার সৈয়দ রাসেল, দৈনিক প্রথম আলোর সিলেট প্রতিনিধি সুমন কুমার দাস, শুভ প্রতিদিনের আনন্দ সরকার, দৈনিক শ্যামল সিলেটের সৈয়দ বাপ্পী, দৈনিক প্রথম আলোর আলোকচিত্রী আনিস মাহমুদ, দৈনিক সমকালের আলোকচিত্রী ইউসুফ আলী, শুভ প্রতিদিনের আলোকচিত্রী এসএম রফিকুল ইসলাম সুজন, দৈনিক শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার রায়হান উদ্দিন নয়ন, শুভ প্রতিদিনের মিসবাহ উদ্দিন আহমদ, দৈনিক শ্যামল সিলেটের অমিতা সিনহা, দৈনিক উত্তরপূর্বের সজল ঘোষ, দৈনিক উত্তরপূর্বের মনোয়ার হোসেন লিটন, দৈনিক যুগভেরীর স্টাফ রিপোর্টার এমএ মালেক, দৈনিক উত্তরপূর্বের আলোকচিত্রী শংকর দাস, দৈনিক উত্তরপূর্বের স্টাফ রিপোর্টার অমলকৃষ্ণ দেব, দৈনিক শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার কাইয়ুম আল রনি, দৈনিক উত্তরপূর্বের আলোকচিত্রী নুরুল ইসলাম, ফাইনানসিয়াল এক্সপ্রেসের সিলেট প্রতিনিধি মো. আলী আকবর চৌধুরী, দৈনিক আজকালের খবরের সিলেট প্রতিনিধি রায়হান উদ্দিন, দৈনিক উত্তরপূর্বের স্টাফ রিপোর্টার তুহিনুল হক তুহিন, মোহনা টেলিভিশনের ব্যুরো প্রধান মো. মুজিবুর রহমান ডালিম, দৈনিক যুগভেরীর আলোকচিত্রী রনজিৎ কুমার সিংহ, দৈনিক উত্তরপূর্বের স্টাফ রিপোর্টার মো. ওলিউর রহমান, দৈনিক শ্যামল সিলেটের আলোকচিত্রী মো. মোহিদ হোসেন, দৈনিক যুগভেরীর স্টাফ রিপোর্টার মো. নুরুল হক শিপু ও দৈনিক উত্তরপূর্বের স্টাফ রিপোর্টার খলিলুর রহমান।