Sylhet Today 24 PRINT

জাফলংয়ে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ১৪ জুলাই, ২০২৩

সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে সড়ক দুর্ঘটনায় হাফসা আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার জাফলং চা-বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু উপজেলার নলজুরি আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা জাহাঙ্গীর আলমের মেয়ে ও স্থানীয় গুচ্ছগ্রাম বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ শুক্রবার দুপুরের দিকে জাফলং থেকে অটোরিকশা করে রাধানগর যাওয়ার পথে চা-বাগান এলাকায় দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত হাফসাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বলেন, ‘আমরা ঘটনা শুনেছি। আমাদের কাছে কেউ এখনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.