সিলেটটুডে ডেস্ক | ১৫ জুলাই, ২০২৩
সিলেটে আজ শনিবার স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হবে।
শিক্ষার্থীদের সঞ্চয়ে উদ্বুব্ধ করতে সিলেট জেলার ৫০টি তফসিলি ব্যাংকের সহযোগিতায় নগরের আমান উল্লাহ কনভেনশন সেন্টারে এ
সম্মেলনে জেলার ৫০টি বিদ্যালয়ের প্রায় ৫০০ শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম।
সম্মেলনে সভাপতিত্ব করবেন ঢাকা ব্যাংকের হেড অব রিটেইল বিজনেস এইচ এম মোস্তাফিজুর রহমান।