Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে ১০৮ পিস ইয়াবাসহ আটক ১

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১৫ জুলাই, ২০২৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের বিশেষ অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ সমীর বনিক (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৪ জুলাই) বিকেলে শ্রীমঙ্গলের সোনার বাংলা রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। সে শহরের মাস্টারপাড়া এলাকার দুলাল বনিকের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার (১৪ জুলাই) বিকেলে শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরী ও রাকিবুল হাছানসহ থানার একটি টিম শ্রীমঙ্গল পৌর এলাকার সোনার বাংলা রোডের মেসার্স ভিশন ট্রেডার্সের সম্মুখে অভিযান পরিচালনা করে সমীর বনিককে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে পরনের ট্রাউজারের পকেট থেকে একটি সাদা প্লাস্টিকের কৌটার ভেতর থেকে ১০৮ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

থানার আনার পর জিজ্ঞাসাবাদে সে শ্রীমঙ্গলের দুই ব্যক্তির কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে খুচরা বিক্রি করতো মর্মে স্বীকারোক্তি দেন।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.