Sylhet Today 24 PRINT

সংগীত সংগঠন সমন্বয় পরিষদ সিলেটের সভাপতি বান্না, সাধারণ সম্পাদক বিপ্রদাশ

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জুলাই, ২০২৩

বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ সিলেট শাখার সম্মেলন আজ ১৫ জুলাই শনিবার সকাল ১০ টায় শারদা হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ড. বিশ্বজিৎ রায়, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব শাহীন সরদার।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিতি ছিলেন বিশিষ্ট সংবাদিক আল আজাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত প্রমুখ।

শ্রুতি সিলেট সদস্য চপল কুন্ডুর  পরিচালনায় দিনব্যাপী আয়োজন শুরু হয় জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে। বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বিপ্রদাস ভট্টাচার্যের সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। প্রথমে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব প্রতীক এন্দ।

আলোচনা সভায় বক্তারা শুদ্ধ সংগীতের প্রচার এবং প্রয়াসে সবার সহযোগিতা কামনা করেন।

আলোচনা সভার পর প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয় সম্মেলন। এতে জামাল উদ্দিন হাসান বান্না কে সভাপতি এবং বিপ্রদাশ ভট্টাচার্য কে সাধারণ সম্পাদক করে সিলেট বিভাগীয় কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্ন সদস্যরা হলেন সহ সভাপতি হিসেবে রাণা কুমার সিনহা, মালতী পাল, নৃপেন্দ্র দাস
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে প্রতীক এন্দ, অনিমেষ  বিজয় চৌধুরী , কোষাধ্যক্ষ হিসেবে সুকান্ত গুপ্ত,  সাংগঠনিক সম্পাদক ইকবাল সাঁই, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে খোকন ফকির, প্রচার সম্পাদক এম আহমদ আলী, দপ্তর সম্পাদক অরুণ কান্তি তালুকদার, নির্বাহী সদস্য হিসেবে সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামসুল আলম সেলিম, সিদ্ধার্থ বিশ্বাস, দেবদাস চৌধুরী রঞ্জন,নীপা ভট্টাচার্য, সুকোমল সেন, জুয়েল আহমদ, বিশ্বদীপ লাল দাস।

উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে একুশের পদক প্রাপ্ত গুণীজন সুষমা দাশ, বরেণ্য সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সংগঠক নাজনীন হোসেন, বরেণ্য সাংবাদিক আল আজাদ এবং বরেণ্য বাউলশিল্পী বাউল আব্দুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.