Sylhet Today 24 PRINT

সিলেটে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জুলাই, ২০২৩

সিলেট জেলার ৫০টি তফসিলি ব্যাংকের অংশগ্রহণে নগরের আমান উল্লাহ কনভেনশন সেন্টারে শনিবার এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল ছাত্রজীবন থেকেই শিক্ষার্থীদের সঞ্চয় সম্পর্কে উৎসাহিত করা এবং তাদের সঞ্চয়ের মানসিকতা গড়ে তোলা।

সকাল ৯ টায় পায়রা ও বেলুন উড়িয়ে স্কুল ব্যাংকিং কনফারেন্সের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম।

ছাত্র-ছাত্রী, শিক্ষকমণ্ডলী ও ব্যাংকের কর্মকর্তাদের সমন্বয়ে স্কুল ব্যাংকিং র‍্যালি জেলার শিল্পকলা একাডেমি পর্যন্ত প্রদক্ষিণ করেন।

ছাত্র-শিক্ষক ও অতিথিদের আলোচনার পর সিলেট জেলার শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

কনফারেন্সের ৩য় পর্যায়ে সিলেট জেলার ৫০ টি স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

কনফারেন্সটি সকাল ৯টায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। সম্মেলনে জেলার ৫০টি বিদ্যালয়ের প্রায় ৫০০ শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণ করেন।

বাংলাদেশ বেতার সিলেটের উপস্থাপক, ওয়ান ব্যাংক কর্মকর্তা সুকান্ত গুপ্ত এবং বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উপস্থাপক রোহেনা দিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম। সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা ব্যাংকের হেড অব রিটেইল বিজনেস এইচ এম মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের অতিরিক্ত পরিচালক মো. ইকবাল মহসিন ও সিলেট জেলার শিক্ষা অফিসার আবু সৈয়দ মো. আব্দুল ওয়াদুদ।

এছাড়াও অংশগ্রহণকারী ব্যাংকগুলোর ব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান ও ঢাকা ব্যাংক লিমিটেডের হেড অব স্টুডেন্ট ব্যাংকিং মোহাম্মদ সাইফুর রহমানসহ ২০০ অধিক ব্যাংক কর্মকর্তা স্কুল ব্যাংকিং এই সম্মেলনে উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক পর্বে নৃত্যশৈলির পরিবেশনায় নীলাঞ্জনা জুই এর নির্দেশনায় অনুষ্ঠিত হয় নৃত্যগাঁথা সুন্দরী শ্রীভূমি। একক সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী পল্লবী দাশ মৌ, প্রদীপ মল্লিক এবং তন্বী দেব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.