Sylhet Today 24 PRINT

খেলতে গিয়ে পুকুর পরে প্রাণ গেল দুই বোনের

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৬ জুলাই, ২০২৩

হবিগঞ্জের বানিয়াচংয়ে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। রবিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহতরা হল- উত্তর সাঙ্গর গ্রামের আমরুল মিয়ার শিশু কন্যা ফাতেমা আক্তার (৪) ও এমরান মিয়ার সাড়ে ৩ বছর বয়সি কন্যা মাহমুদা আক্তার। নিহতরা সম্পর্কে চাচাতো বোন।

স্থানীয়রা জানান- উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে মাহমুদা ও ফাতেমা বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর পারে বসে খেলা করছিল। খেলা করার এক পর্যায়ে তারা সকলের অগোচরে পুকুরের পানিতে পরে তলিয়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বানিয়াচং থানার (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.