Sylhet Today 24 PRINT

অবৈধ ১৩টি জাল আগুনে পুড়িয়ে ধংস

তাহিরপুর প্রতিনিধি  |  ১৬ জুলাই, ২০২৩

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় দুই লক্ষ টাকা অবৈধ কোনা জাল তিনটি, কারেন্ট জাল ৬টি ও চায়না দুয়ারি জাল ৪টি জব্দ করা হয়েছে।

রবিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা বিভিন্ন হাওরে এই অভিযান চালায় উপজেলার সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি। এসময় উপজেলা মৎস্য অফিসার মোঃ ইউছুফ আলী, তাহিরপুর থানা পুলিশ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

অভিযান শেষে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে পাশে শনির হাওর পাড়ে আগুনে পুড়িয়ে ছাই করা হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি জানান, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। তবে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে মৎস্য সম্পদ রক্ষায় ও মৎস্য বৃদ্ধির জন্য কাজ করতে হবে। মৎস্য নিধন আইন মানলে হাওর এলাকায় মৎস্য বৃদ্ধি পাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.