Sylhet Today 24 PRINT

সিলেটে আ’ লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক |  ১৮ জুলাই, ২০২৩

সিলেট নগরে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে এ শোভাযাত্রা শুরু হয়। পরে শোভাযাত্রাটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

এর আগে সকালে নগরের বিভিন্ন অলিগলি থেকে মিছিল নিয়ে রেজিস্ট্রার মাঠে জড়ো হন জেলা ও মহানগর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দুপুরে শোভাযাত্রা শুরুর আগে রেজিস্টারি মাঠ সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতারা।

এ সময় বক্তারা বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন সুষ্ঠু করতে আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। বিগত বছরগুলোতে সরকারের উন্নয়নয়ের ধারাবাহিকতা বজায় রাখতে র নৌকায় ভোট দিতে সাধারণ মানুষের প্রতি আহবান জানান বক্তারা।

পরে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.