Sylhet Today 24 PRINT

আন্দোলনে একাত্মতা প্রকাশ করে জুড়ীতে মাধ্যমিক শিক্ষক সমিতির মানববন্ধন

জুড়ী প্রতিনিধি |  ২০ জুলাই, ২০২৩

এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে চলমান আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজারের জুড়ীতে মানববন্ধন করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি।

বুধবার (১৯ জুলাই) বীর মুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাশ।

বক্তব্য দেন হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহিবুর রহমান, নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি দাস, হোছন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীরেশ রুদ্র পাল, মনোহর আলী এম সাইফুর রহমান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহআলম, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম, নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীম উদ্দিন, সাদ আলী, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফখরুল ইসলাম, ফুলতলা বশির উল্লা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিকুর রহমান বেলাল, সাগরনাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুনুর রশীদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.