জুড়ী প্রতিনিধি | ২০ জুলাই, ২০২৩
আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের ৬২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার (১৯ জুলাই) বিকেলে জুড়ীতে এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালী ও এপেক্স ক্লাব অব হাকালুকি ভিউ এর আয়োজনে আলাদা ভ্যানুতে কেক কাটা ও সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এপেক্স ক্লাব অব জুড়ি ভ্যালীর সভাপতি এপেক্সিয়ান হাবিবুর রহমানের সভাপতিত্বে কেক কেটে জুড়ী মোহাম্মদীয়া দারুচ্ছুন্নাহ মাদ্রাসায় একটি সিলিং ফ্যান বিতরণ করা হয় এবং এপেক্স ক্লাব অব হাকালুকি ভিউ এর সভাপতি এপেক্সিয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে কেক কেটে জামেয়া ইসলামিয়া মাদ্রাসায় এপেক্সিয়ান ইঞ্জিনিয়ার মো. ফখরুল আবেদিন রুবেলের অর্থায়নে নগদ এক লক্ষ টাকা সেবা কার্যক্রম পরিচালনা করে দিবসটি উদযাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর অতীত সভাপতি এপেক্সিয়ান সিরাজুল ইসলাম, এপেক্সিয়ান এম রাজু আহমদ, এপেক্সিয়ান নাজিম উদ্দীন মানিক, সদ্য অতীত সভাপতি এপেক্সিয়ান আনোয়ার হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান নোমান আহমদ, ট্রেজারার এপেক্সিয়ান আতিকুর রহমান, সেবা পরিচালক এপেক্সিয়ান মিজানুর রহমান বাবলু, মেম্বারশিপ এন্ড এটেন্ডেন্স ডাইরেক্টর এপেক্সিয়ান বদরুল ইসলাম, ফ্লোর মেম্বার এপেক্সিয়ান ডা. স্বপন তালুকদার, এপেক্সিয়ান ইমতিয়াজ আহমেদ নাঈম, এপেক্স ক্লাব অব হাকালুকি ভিউ এর অতীত সভাপতি এপেক্সিয়ান তাজুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান ডা. আনিছুর রহমান শিপলু, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান ওমর ফারুক, সেক্রেটারি এন্ড ডিএনএডিটর এপেক্সিয়ান ডা. শরিফুল ইসলাম, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন ডাইরেক্টর এপেক্সিয়ান ইঞ্জিনিয়ার ফখরুল আবেদীন রুবেল, সার্জেন্ট এট আর্মস এপেক্সিয়ান আলামিন তালুকদার, ফ্লোর মেম্বার এপেক্সিয়ান আব্দুল বাছিত প্রমুখ।
আগামী ২৮ জুলাই জাতীয়ভাবে পর্যটন এলাকা শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান রিসোর্স সেন্টারে এপেক্স বাংলাদেশের ৬২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হবে।