Sylhet Today 24 PRINT

তাহিরপুরে বীরজয় লক্ষ্মী ধুতমা স্কুলে ম্যানেজিং কমিটির সভাপতি তোফাজ্জল

তাহিরপুর প্রতিনিধি |  ২০ জুলাই, ২০২৩

সুনামগঞ্জের তাহিরপুরে বীরজয় লক্ষ্মী ধুতমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ম্যানেজিং কমিটি সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. তোফাজ্জল হোসেন।

বুধবার (১৯ জুলাই) দুপুরে সদর ইউনিয়ন বীরনগর গ্রামে বিদ্যালয় প্রাঙ্গণে ভোট গ্রহণ শুরু হয়।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা আনোয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন তালুকদার নির্বাচনে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে স্কুল ম্যানেজিং কমিটি সভাপতি পদে আনারস প্রতীকে ৮ ভোট পেয়ে নির্বাচিত হয় মো. তোফাজ্জল হোসেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল আলিম ছাতা প্রতীকে ২ ভোট পেয়েছেন।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর তাহিরপুর উপজেলা পরিষদে উপস্থিত সকলসহ উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল মো. তোফাজ্জল হোসেনকে অভিনন্দন জানান এবং মানসম্মত শিক্ষার উন্নয়নে কাজ করার জন্য তাকে অনুপ্রাণিত করেন।

সভাপতি নির্বাচন হয়ে এক প্রতিক্রিয়া তোফাজ্জল হোসেন জানান, আমি আমার অবস্থান থেকে সকল শিক্ষক, অভিভাবকসহ সকলের সহযোগিতা নিয়ে বিদ্যালয় ও শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.