Sylhet Today 24 PRINT

সিলেটে আবারও জামায়াতকে পুলিশের ‘না’

নিজস্ব প্রতিবেদক |  ২১ জুলাই, ২০২৩

সহিংসতার আশঙ্কায় দ্বিতীয়বারের মতো সিলেটে সমাবেশের অনুমতি পায়নি জামায়াতে ইসলামী।

শুক্রবার নগরের রেজিস্ট্রারি মাঠে দশ দফা দাবিতে সমাবেশ করতে চেয়েছিল বিতর্কিত এই রাজনৈতিক দলটি।

বৃহস্পতিবার সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইলিয়াস শরীফ সাংবাদিকদের বলেন, সহিংসতার আশঙ্কায় সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।

তিনি বলেন, পুলিশ জামায়াতের আবেদন গ্রহণ করেছে এবং তা যাচাই-বাছাই করে তাদের সমাবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সাম্প্রতিক সময়ের যুক্তরাষ্ট্রের ভিসা নীতিকে পুঁজি করে গত ১০ জুন ঢাকায় বড় সমাবেশ করে হঠাৎ রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দেওয়ার পরই সিলেটে বিভাগীয় সমাবেশ করে নিজেদের শক্তি প্রদর্শনের চেষ্টা চালাচ্ছিল জামায়াত। সিলেট রেজিস্টারি মাঠে বিভাগীয় সমাবশের অনুমতি চেয়ে ৫ জুলাই মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবরে লিখিত আবেদন করেন মহানগর জামায়াতের নেতৃবৃন্দ। তবে ‘নাশকতার আশঙ্কায়’ ওই সমাবেশের অনমুতি দেয়নি পুলিশ। এবারও একই কারণ দেখিয়ে তাদেরকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.