Sylhet Today 24 PRINT

মাধবপুরে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

মাধবপুর প্রতিনিধি |  ২১ জুলাই, ২০২৩

হবিগঞ্জের মাধবপুরে গোসল করতে পানিতে ডুবে তানভীর মিয়া নামে এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার খড়কি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা গেছে, মাধবপুর উপজেলার খড়কি গ্রামের রহিম মিয়ার ছেলে কাশেমুল উলুম হাফেজিয়া মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র তানভীর সহ কয়েকজন পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে অন্য ছাত্ররা মাদ্রাসায় লজিং বাড়িতে খাবারের জন্য চলে যায় কিন্তু তানভীর লজিং বাড়িতে যায়নি। কিছুক্ষন পর মাদ্রাসার কয়েকজন ছাত্র পুকুরে গোসল করতে গেলে এক শিক্ষকের পায়ে তানভীরের দেহ লাগলে তানভীর কে পুকুর থেকে উপড়ে উঠানো হয় কিন্তু ততক্ষনে তানভীর মারা যায়।

মাদ্রাসার ছাত্র তানভীরের মা শারমীন জানান, তার ছেলে সাঁতার জানতো না।এক মাস আগে চুয়াডাঙ্গা থেকে এনে তানভীর কে এই মাদ্রাসায় ভর্তি করা হয়।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.