Sylhet Today 24 PRINT

যাদুকাটা নদী থেকে ১২টি ড্রেজার ও ৩টি বল্কহেডসহ ৪২জন আটক

তাহিরপুর প্রতিনিধি  |  ২১ জুলাই, ২০২৩

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে রাতের আধারে বালু উত্তোলন করার সময় অভিযান চালিয়ে ১২টি ড্রেজার, ৩টি বল্কহেডসহ ৪২ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ ইফতেখার হোসেন সঙ্গীর ফোর্স নিয়ে আটক করে।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি জানান, যাদুকাটা নদীতে সরকারী নীতিমালা লঙ্ঘন করে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার সময় ১২টি ড্রেজার, ৩টি বল্কহেডসহ ৪২ জনকে আটক করা হয়। পরে পুলিশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিকেলে আদালত পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.