Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২২ জুলাই, ২০২৩

প্রতীকী ছবি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় অটোরিকশা চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) সন্ধ্যায় ধর্মপাশা-মধ্যনগর সড়কের বাদশাগঞ্জ সড়ক এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু প্রীতম চন্দ্র শীল (৬ ) মধ্যনগর উপজেলার চামরদানী গ্রামের পরিতোষ চন্দ্র শীলের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সন্ধ্যায় শিশু প্রীতম বাড়ির সামনের রাস্তার পাশ দিয়ে হাঁটছিলো। এ সময় যাত্রীবাহী একটি অটোরিকশা শিশু প্রীতমকে চাপা দেয়।

স্থানীয়রা শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সন্ধ্যায় অটোরিকশা চাপায় একটি শিশু মারা গেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.