Sylhet Today 24 PRINT

আইএসএনের সদস্য হলেন ডা. শুভার্থী কর

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জুলাই, ২০২৩

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ এর কিডনি রোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. শুভার্থী কর কিডনি চিকিৎসকদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল সোসাইটি অব নেফ্রোলজি (আইএসএন) এর সাউথ এশিয়ান রিজিওনাল বোর্ড এর সদস্য মনোনিত হয়েছেন।
 
এ বোর্ডের সদস্যরা দক্ষিণ এশিয়ায় কিডনি চিকিৎসা ও গবেষণার বিষয়ে সমন্বয় করবেন।

এ ছাড়াও বোর্ডের সদস্যরা নিজ দেশের কিডনি চিকিৎসা, শিক্ষা ও গবেষণার বিষয়ে ইন্টারন্যাশনাল সোসাইটি অব নেফ্রোলজি -আই এস এন এর সাথে তথ্য বিনিময় ও যোগাযোগ বজায় রাখবেন।

ডা. শুভার্থী কর চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে কিডনি রোগ বিষয়ে এমডি ডিগ্রী লাভ করেন। তিনি ২০১৬ সাল থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি রোগ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.