তাহিরপুর প্রতিনিধি | ২৪ জুলাই, ২০২৩
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি বের হয়ে উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ডিজিটাল কর্নারে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা।
এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাসান উদ দোলা, উপজেলা প্রকৌশল আরিফ উল্লাহ খান, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, যুবলীগ নেতা আবুল কাশেম, তানবির আহমেদ প্রমুখ বক্তব্য দেন।