Sylhet Today 24 PRINT

আশুগঞ্জে গ্রিড বিপর্যয়, বিদ্যুৎহীন সিলেট

নিজস্ব প্রতিবেদক |  ২৪ জুলাই, ২০২৩

বিদ্যুতের দুর্ভোগ থেকে কিছুতেই নিস্তার মিলছে না সিলেটবাসীর। ঘন্টার পর ঘন্টা টানা লোডশেডিংয়ে যখন প্রাণ ওষ্ঠাগত তখন বিদ্যুৎ ব্যবস্থায় দেখা দিয়েছে নতুন সংকট। সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে বিপর্যয় দেখা দেয়েছে। এতে জাতীয় গ্রিডের ১৩২ কেভি ২ টি সার্কিট বন্ধ হয়ে পড়েছে। এতে সিলেট বিভাগজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে।

সোমবার (২৪ জুলাই) বেলা ১টা ১০ মিনিটে সিলেটে গ্রিড বিপর্যয় ঘটে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরণ অঞ্চল সিলেটের প্রধান প্রকৌশলী মো. আব্দুল কাদির।

আব্দুল কাদির জানান, গ্রিড ফেইল করে আশুগঞ্জ থেকে ১৩২ কেভি সার্কিট ২ টাই বন্ধ থাকায় সমগ্র সিলেট বিভাগে বিদ্যুৎ বন্ধ আছে। বেলা ১টা ১০ মিনিটে সিলেটে গ্রিড বিপর্যয় ঘটে। বিদ্যুৎ স্বাভাবিক হতে ৫ ঘন্টা সময় লাগবে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.