Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে মোটর সাইকেলের ধাক্কায় নিহত ১

চুনারুঘাট প্রতিনিধি |  ২৫ জুলাই, ২০২৩

হবিগঞ্জের বানিয়াচংয়ে মোটরসাইকেলের ধাক্কায় কাওছার মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে বানিয়াচং সুজাতপুর সড়কের উত্তর সাঙ্গর এলাকায় এ ঘটনাটি ঘটে।

জানা যায়, সোমবার দিবাগত রাতে কাওছার মিয়া নিচু  রাস্তা থেকে উপরে উঠার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে ঘটনাস্থলেই কাওছার মিয়া মারা যান। মোটরসাইকেল চালক গুরুত্ব আহত হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসাইন বলেন, সাঙ্গর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় কাওছার মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.