Sylhet Today 24 PRINT

বড়লেখায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

বড়লেখা প্রতিনিধি |  ২৬ জুলাই, ২০২৩

‘‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’’ এই স্লোগানে মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৩টায় কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ পুকুরে রুই, কাতলা, মৃগেলের ৩০ কেজি পোনা অবমুক্ত করা হয়েছে।

এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন।

বড়লেখা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ সিরাজ উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এএসএম রাশেদুজ্জামান বিন হাফিজ, তালিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, কৃষকলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বপন, বেসরকারি সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের (সিএনআরএস) এফও (প্রতিবেশ প্রকল্প) সায়মা মোস্তফা, সিএনআরএসের যোগাযোগ ও জেন্ডার বিষয়ক কর্মকর্তা (প্রতিবেশ প্রকল্প) মিতালী রানী বিশ্বাস, সিএনআরএসের এনআরএম-এলএফ (প্রতিবেশ) মো. আনোয়ারুল ইসলাম, হাল্লা ভিসিজির সভাপতি সোলেমান আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.