Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে চা শ্রমিকের লাশ উদ্ধার

চুনারুঘাট প্রতিনিধি |  ২৬ জুলাই, ২০২৩

হবিগঞ্জের চুনারুঘাটে এক চা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। চা শ্রমিক সাজু কর্মকার (২৫) উপজেলার ৩ নম্বর দেওরগাছ ইউপির চাঁনপুর চা -বাগানের বাজার লাইন এলাকার স্বর্গীয় মিলন কর্মকারের পুত্র।

জানা গেছে, সোমবার রাতে কোন একসময় পরিবারের অগোচরে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে মাফলার পেঁছিয়ে সাজু কর্মকার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তবে এটা আত্মহত্যা না হত্যা এনিয়ে চলছে আলোচনা।

মঙ্গলবার দুপুরে চুনারুঘাট থানার পুলিশ এই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। অন্যদিকে, সোমবার দুপুরে উপজেলার ৫ নম্বর  শানখালা ইউপির  কালীনগর গ্রামের  মৃত রইছ উল্ল্যার পুত্র শিপন মিয়া (২৬) নামে এক সিএনজি চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ওসি মোঃ রাশেদুল হক।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.