Sylhet Today 24 PRINT

নদী থেকে যুবকের গলিত মরদেহ উদ্ধার

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৬ জুলাই, ২০২৩

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলজুর নদী থেকে অজ্ঞাত এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাতে জগন্নাথপুর পৌরসভার খালিক নগর এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে নলজুর নদীতে ভাসছিল গলিত এক ব্যক্তির লাশ। স্থানীয়রা ইকড়ছই স্লুইচগেট এলাকায় এ মরদেহ দেখতে পান। পরে পুলিশ খালিকনগর এলাকা থেকে ভাসমান লাশ উদ্ধার করে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান  বলেন, খবর পেয়ে নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে আনুমানিক ২৬ থেকে ২৭ বছরে হতে পারে ওই ‍যুবকের বয়স। মরদেহের বিভিন্ন অংশ পচে যাওয়ায় প্রাথমিকভাবে শনাক্তকরা সম্ভব হচ্ছে না। স্থানীয়রাও তাকে ছিনতে পারেনি। রাতে মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মরচুয়ারিতে রাখা হয়।

ওসি বলেন,  মঙ্গলবার (২৫ জুলাই)  সকালে ফিংগারপ্রিন্ট সংগ্রহের জন্য সিআইডির একটি দল এসে কাজ করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.