Sylhet Today 24 PRINT

ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বাবলম্বী করার লক্ষ্যে ফেঞ্চুগঞ্জে অর্থ সহায়তা প্রদান

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ২৬ জুলাই, ২০২৩

সিলেট মিডিয়া কর্পোরেশন ও উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপের যৌথ উদ্যোগে ফেঞ্চুগঞ্জে ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বাবলম্বী করার লক্ষ্যে অনুদান প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ অনুদান বিতরণ করা হয়।

ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকার সভাপতিত্বে ও গ্রুপের অর্থ সমন্বয়কারী আব্দুল জাবিদের পরিচালনায় বক্তব্য দেন গ্রুপের বাংলাদেশের প্রধান সমন্বয়কারী সিরাজুল ইসলাম সাজু।

উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, গ্রুপের সদস্য জুয়েল আহমদ ও শহিদুল ইসলাম সুইট।

দশ হাজার টাকা করে পাঁচজন ক্ষুদ্র ব্যবসায়ীর মধ্যে এ অর্থ বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.