Sylhet Today 24 PRINT

বড়লেখায় রাসেল হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

বড়লেখা প্রতিনিধি |  ১০ জানুয়ারী, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখায় টাইল্স মিস্ত্রি রাসেল আহমদ হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে রবিবার দুপুরে মানববন্ধন ও পরে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী।

রবিবার দুপুরে সদর ইউনিয়নের ব্রাক্ষণপাড়াবাসীর অয়োজনে বড়লেখা-শাহবাজপুর সিএন্ডবি সড়কের ডিগ্রি কলেজ এলাকায় প্রায় ৩০ মিনিট ব্যাপী মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, শিক্ষক বদর উদ্দিন, শফিক উদ্দিন, গিয়াস উদ্দিন, আলা উদ্দিন, নূর উদ্দিন, সালেহ আহমদ জুয়েল, জালাল আহমদ, ময়নুল ইসলাম, ফয়েজ আহমদ, রেহান পারভেজ রিপন প্রমুখ।

মানববন্ধন পরবর্তীতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় ভারপ্রাপ্ত কর্মকর্তার পক্ষে থানার সেকেন্ড অফিসার এসআই আনোয়ার উল্লাহ্ স্মারকলিপি গ্রহণ করেন।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর দিবাগত রাতে দুই পরিবারের শিশুর ঝগড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরার আঘাতে খুন হন টাইল্স মিস্ত্রি রাসেল আহমদ (২৬)। নিহত রাসেল উপজেলার সদর ইউপির ব্রাক্ষণপাড়ার বদরুল ইসলামের ছেলে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.