Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে চেতনানাশক স্প্রে দিয়ে চুরির ঘটনায় দুইজনসহ গ্রেপ্তার ১০

চুনারুঘাট প্রতিনিধি |  ২৭ জুলাই, ২০২৩

হবিগঞ্জের চুনারুঘাটে পৃথক পৃথক অভিযানে চেতনানাশক স্প্রে ব্যবহার করে অজ্ঞান করে লুটপাট করে নেয়া সঙ্ঘবদ্ধ চোর চক্রের দুই সদস্য এবং মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বৃহস্পতিবার থানা পুলিশের একটি টিম উপজেলার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে ১০ জন আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার ভাটপাড়া এলাকার মুক্কুর আলীর পুত্র  রিপন মিয়া(২২), মাধবপুর উপজেলার খাটুরা এলাকার জলফু মিয়ার পুত্র মো: শাহীন (২৩), ১০৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ শায়েস্তাগঞ্জ উপজেলার কাজিরগাঁও পশ্চিমপাড়া  এলাকার মৃত আব্দুল হামিদের পুত্র  আব্দুল মতিন( ৪৭), পুর্ব বাগুনীপাড়া এলাকার মৃত তাজ্জত আলীর পুত্র  ইসমাইল (৪৯), ও চুনারুঘাট সদর ইউনিয়নের মুড়ারবন্দ এলাকার হাফেজ ফারুক আহমেদের ছেলে মাহমুদুল হাসান (৩৫), পৌরসভার  ছন্দনা এলাকার আব্দুল আউয়ালের পুত্র ইমাদুর রহমান (২২), বড়াইল এলাকার মৃত রনজিত চন্দ্র দাসের পুত্র সুজন চন্দ্র দাস(২৯), ৩০ কেজি গাঁজাসহ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের  ইকরতলী গ্রামের চান মিয়ার পুত্র লিটন মিয়া (২৮), ছাগল চুরির দায়ে চুনারুঘাট সদর ইউনিয়নের হাসারগাও এলাকার মৃত আব্দুল খালিফের পুত্র মোঃ আবুল হোসেন (৫৫), প্রতারণা মামলায় চুনারুঘাট পৌরশহরের  বাল্লারোড এলাকার রহমত উল্ল্যার পুত্র আব্দুল খা‌লেক(৫০)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার (ওসি) মোঃ রাশেদুল হক বলেন, চুনারুঘাট থানাকে শান্তিশৃঙ্খলা রাখতে পুলিশ তৎপর হয়ে কাজ করে যাচ্ছে। পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান এবং গ্রেপ্তারকৃতদের বিকালে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.