Sylhet Today 24 PRINT

কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে বর্ণ্যাঢ্য শোভাযাত্রা

ডেস্ক রিপোর্ট |  ১০ জানুয়ারী, ২০১৬

দেশের অন্যতম জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার বিকেলে সিলেট নগরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

কালের কণ্ঠের সিলেট ব্যুরোর উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রিকাবীবাজারস্থ নজরুল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

কালের কণ্ঠের সিলেট ব্যুরো প্রধান আহমেদ নূর-এর সভাপতিত্ব ও শুভ সংঘ সিলেটের আহ্বায়ক আমিনুল ইসলাম লিটন-এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন করেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসিম হোসাইন, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, মুক্তিযোদ্ধা সংসদের সিলেট মহানগর ইউনিট কমান্ডার ভবতোষ রায় বর্মণ প্রমুখ।

বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক দেশে সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম। কালের কণ্ঠ তার জন্ম লগ্ন থেকে এদেশের মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনার বিকাশে অতীতে কালের কণ্ঠ যেভাবে কাজ করেছে আগামী দিনগুলোতেও তা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে অংশ নেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বদরুল ইসলাম শোয়েব, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, বর্তমান সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শামসুল আলম সেলিম, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ রহমত উল্লাহ, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, সিরাজুল ইসলাম, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় সভাপতি ইকবাল মনসুর, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য সিকান্দর আলী, ক্রীড়া সংগঠক শমসের জামাল, শুভ সংঘের সদস্য সচিব নীলাঞ্জন দাশ টুকু, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি অনুপ কুমার দেব, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. এহসানুল হক তাহের প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.