Sylhet Today 24 PRINT

বাংলাদেশ থেকে শান্তিরক্ষী না নিতে একটি গোষ্ঠি টাকা খরচ করছে: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ২৮ জুলাই, ২০২৩

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, কিছু লোক সরকারের ক্ষতি করতে গিয়ে দেশকে ধ্বংসের তালে মেতেছে। এমনকি এই গোষ্ঠি বাংলাদেশ থেকে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে না নিতে টাকা খরচ করছে।

শুক্রবার দুপুরে শাহ খুররম ডিগ্রি কলেজ প্রাঙ্গণে সিলেট সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দরিদ্রদের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সরকারের সফলতা দেখে কোনও লোক সরকারকে পছন্দ নাও করতে পারে- এটা তার একান্ত ব্যক্তিগত। কিন্তু এর মানে এই নয় যে, সে দেশের ক্ষতি করবে। একটি মহল সরকারের ক্ষতি করতে দেশ ধ্বংসের তালে মেতে ওঠেছে। তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। কিন্তু তাদেরকে তা করতে দেওয়া হবে না।

আব্দুল মোমেন আরা বলেন, ‘তারা টাকা খরচ করছে আর বলছে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ নেওয়া বন্ধ না হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। তাই দেশের স্বার্থে সব অপতৎপরতা রুখতে সবাইকে সতর্ক থাকতে হবে।’

এসময় তিনি দেশের স্বার্থে সব অপতৎপরতা রুখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

চেক ও ঢেউটিন বিতরণকালে উপস্থিত ছিলেন- পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ সুজাত আলী রফিক, নিজাম উদ্দিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.