Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে একরাতে কৃষকের দুটি গরু চুরি

কমলগঞ্জ প্রতিনিধি  |  ২৮ জুলাই, ২০২৩

মৌলভীবাজারের কমলগঞ্জে একরাতে কৃষকের দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার পতনঊষার গ্রামে এই চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া গরু দুটির বাজার মূল্য প্রায় এক লাখ টাকা বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার সদস্যরা।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে রাতে ঘুমোতে যাওয়ার আগে গরুগুলোকে গোয়ালঘরে বেঁধে রেখে যান পতনঊষার গ্রামের মিলাদুর রহমান। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে দেখেন গোয়াল ঘরে গরু নেই। আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও গরুগুলো পাওয়া যায়নি।

এ ব্যাপারে ভুক্তভোগী মিলাদুর রহমান বলেন, বৃহস্পতিবার  দিবাগত রাতে গরুগুলো গোয়ালঘরে রেখে যাই। রাত দুইটা পর্যন্ত আমরা জেগে ছিলামা। সকালে ঘুম থেকে উঠে দেখি গরুগুলো আর গোয়াল ঘরে নেই। আমাদের গরুর বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা হবে।

এ ব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) শামিম আকনজি বলেন, এ বিষয়ে আমাদের কাছে কোন অভিযোগ আসেনি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.