Sylhet Today 24 PRINT

বড়লেখায় তিনদিনব্যাপী বৃক্ষমেলার সমাপনী

বড়লেখা প্রতিনিধি |  ২৮ জুলাই, ২০২৩

‘‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’’ এই স্লোগানে বড়লেখায় উপজেলা প্রশাসন ও বন বিভাগের বড়লেখা রেঞ্জের আয়োজনে তিনদিনব্যাপী অনুষ্ঠিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠান হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন।

বন বিভাগের বড়লেখা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাসের সভাপতিত্বে ও দুর্বার মুক্ত স্কাউটের সদস্য রাব্বির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, পরিবেশকর্মী ও সাংবাদিক তপন কুমার দাস, নার্সারি মালিক আক্তার হোসেন প্রমুখ।

তিনদিনব্যাপী বৃক্ষমেলায় ৮টি স্টল অংশ গ্রহণ করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.