Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে ট্রলির ধাক্কায় স্কুলছাত্র নিহত

বানিয়াচং প্রতিনিধি |  ১০ জানুয়ারী, ২০১৬

বানিয়াচং উপজেলা সদরের কামালখানি এলাকায় ট্রলির ধাক্কায় তামিম (৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

রবিবার (১০ জানুয়ারি) বেলা ১টায় বানিয়াচং উপজেলা সদরের কামালখানি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তামিম বানিয়াচঙ্গ উপজেলার যাত্রাপাশা গ্রামের রুকু মিয়ার ছেলে, সে স্থানীয় যাত্রাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে তামিম তার নানার বাড়ি কামালখানী এলাকা থেকে মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল। এ সময় ইট বোঝাই একটি ট্রলি রাস্তার পাশে দাঁড়ানো তামিমকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত তামিমকে স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে ভর্তি করে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩ টায় মারা যায় ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.