Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেপ্তার

চুনারুঘাট প্রতিনিধি |  ২৯ জুলাই, ২০২৩


হবিগঞ্জের চুনারুঘাটে অজ্ঞান পার্টির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।  এসময় তাদের হেফাজত থেকে চুরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

শনিবার (২৯ জুলাই) ভোর সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল হকের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার উবাহাটা ইউনিয়নের শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কৃতরা হলেন: বাহুবল উপজেলার  লামাতাশি ইউনিয়নের রফিক মিয়ার পুত্র অলি মিয়া (২৮) একই এলাকার আব্দুল হাইর পুত্র রিয়াজুল হক (৩১)। গ্রেপ্তারকৃতদের শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল হক জানান,  অজ্ঞান পার্টির একটি চক্র চুনারুঘাট সহ জেলার বিভিন্ন এলাকার লোকদের সঙ্গে নিয়ে  চেতনানাশক স্প্রে দিয়ে বিভিন্ন বাসাবাড়িতে চুরিসহ নানা অপরাধ করে আসছিল। চক্রের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের সঙ্গে অনেকেই সম্পৃক্ত। অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.