জুড়ী প্রতিনিধি | ৩০ জুলাই, ২০২৩
দেশব্যাপী বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে জুড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার রাতে উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ভবানীগঞ্জ বাজারস্থ লন্ডন প্লাজার সামনে থেকে শুরু হয়ে জুড়ী বাজার প্রদক্ষিণ করে বিজিবি ক্যাম্প চত্বরে এসে পথ সভার মাধ্যমে সমাপ্তি হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কিশোর রায় চৌধুরী মনির সভাপতিত্বে ও যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলামের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া, জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ রাজি।
এ সময় উপস্থিত ছিলেন জায়ফর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন দাস, সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ, কয়েছ আহমদ, শিক্ষা ও পাঠাগার সম্পাদক ফয়সল মাহমুদ, তাঁতি লীগের সদস্য সচিব সাইফুর আলম ফজল, সাগরনাল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল ইসলাম চৌধুরী শাওন, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মো বেলাল হোসাইন, জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সাহাব উদ্দিন সামসু, সাইদুর রহমান, জুড়ী কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক তাপস দাস, সাবেক সভাপতি এ আর সাজেদ প্রমুখ।