মাধবপুর প্রতিনিধি | ৩০ জুলাই, ২০২৩
বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারন করতে হবে। বঙ্গবন্ধু সুখি সমৃদ্ধ দেশ চেয়েছিলেন। তার কন্যার নেতৃত্বে শিক্ষা ক্ষেত্রে যুগান্তকারী সাফল্য রয়েছে। শিক্ষার মাধ্যমে আলোকিত ও উন্নত বাংলাদেশ গড়া সম্ভব। নারী শিক্ষার অগ্রযাত্রায় সরকার সফল হয়েছে। কারিগরি শিক্ষা গ্রহণ করে দেশে বিদেশে বাঙ্গলিী ছেলে মেয়েরা সাফল্য দেখিয়েছে।
রোববার দুপুরে হবিগঞ্জের মাধবপুরে মৌলানা আছাদ আলী ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হবিগঞ্জ জেলা প্রশাসক দেবী চন্দের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান, অধ্যক্ষ জাহির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠান, আওয়ামীলীগ নেতা মাধব রায়, বেনুরঞ্জন রায়, মিজানুর রহমান, প্রভাষক নজরুল ইসলাম, সাব্বির হাসান প্রমুখ। কলেজ জাতীয়করন, ছাত্রছাত্রীর জন্য বাস, একাডেমিক ভবন নির্মাণ সহ বিভিন্ন দাবি জানানো হলে মন্ত্রী এসব দাবি পূরনের আশ্বাস দেন।