Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে মাইকোবাস চাপায় ট্রাক চালক নিহত

জৈন্তাপুর প্রতিনিধি  |  ৩০ জুলাই, ২০২৩

সিলেটে জৈন্তাপুরে রাস্তা পারাপার করতে গেলে মাক্রােবাস চাপায় ট্রাক চালক মোশারফ হোসেন (২৪) নিহত হয়েছেন।

তিনি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার পৈায়াবাড়ি এলাকার কামাল হোসেন এর ছেলে বলে জানাযায়।
 
রবিবার (৩০ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার রাংপানি ক্যাপ্টেন রশিদ হাইস্কুল এন্ড কলেজ সংলগ্ন সিলেট-তামাবিল মহাসড়কের রাংপানি বাংলা বাজার মেঘালয় হোটেলের সামনে এ সড়ক দুঘর্টনা ঘটে।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ স্থানীয় জনতার সহযোগিতায় লাশ উদ্ধার করে এবং দুঘর্টনা কবলিত মাক্রোবাস গাড়ি জব্ধ করা হয়েছে।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মড়ল সড়ক দুঘর্টনায় ১জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.