Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ছাদ থেকে পড়ে রঙমিস্ত্রির মৃত্যু

জগন্নাথপুর প্রতিনিধি |  ৩০ জুলাই, ২০২৩

প্রতীকী ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুরে ছাদ থেকে পড়ে লিটন মিয়া (৩৮) নামের এক রঙমিস্ত্রির মৃত্যু হয়েছে।

রোববার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর (ঈশানকোনা) গ্রামে এ ঘটনা ঘটে।

লিটন মিয়া একই এলাকার দক্ষিণ আগুনকোনা গ্রামের মৃত আশ্রব উল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ৫ দিন আগে রঙমিস্ত্রি লিটন মিয়া তার সহযোগী আহাদ মিয়াকে সঙ্গে নিয়ে ঈশানকোনার সৈয়দ মনিরুল ইসলামের তিনতলা দালান বাড়িটির রঙের কাজ শুরু করেন। আজ সকাল ১১টার দিকে রঙয়ের কাজ করতে গিয়ে তৃতীয় তলার ছাদের খোলা বেলকনি থেকে নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পান লিটন মিয়া। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্মরত চিকিৎসক লিটনকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তানজিব হোসেন বলেন, মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.