Sylhet Today 24 PRINT

জুড়ীতে অবৈধ স্থাপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

জুড়ী প্রতিনিধি |  ৩১ জুলাই, ২০২৩

জুড়ী উপজেলার কামিনীগঞ্জ বাজার ও বীর মুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্বরের আশেপাশের ফুটপাতে বসা অবৈধ হকারদের দোকানগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা করা হয়েছে।

রবিবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারীর নেতৃত্বে এক অভিযানে মোট ১৩ টি ফুটপাতের হকারের দোকানে পৃথক অভিযানে  ১৪৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।এ সময় দোকানগুলোর  বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জুড়ী অফিসের উপ সহকারী প্রকৌশলী মো আনসারুল কবির শামীম ও জুড়ী থানার একদল পুলিশ।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী বলেন, জুড়ী উপজেলার মূল বাজার কামিনীগন্জ, ভবানীগন্জ বাজার ও বীর মুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্বরের ফুটপাতে হকার বসেছে। যার কারনে পথচারী মানুষের কষ্ট হয়।এসব কথা চিন্তা করে হকার উচ্ছেদের অভিযান পরিচালনা করা হয়।যাদের অবৈধ দোকানগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরবর্তী সময়ে ভবানীগন্জ বাজারে অভিযান পরিচালনা করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.