Sylhet Today 24 PRINT

শিক্ষকদের আর আন্দোলন থেকে সরে আসার অনুরোধ করবেন না শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ১০ জানুয়ারী, ২০১৬

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার মান উন্নয়নে সরকারের উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। আর এক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। সবক্ষেত্রে দেশের কল্যাণে গণমাধ্যম দায়িত্ব পালন করে যাচ্ছে। রোববার সন্ধ্যায় সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানাতে এসে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রেসক্লাব ভবনে এলে প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি তাকে ফুলেল শুভেচ্ছা জানান, সভাপতি ইকরামুল কবির, সহসভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন ও বাপ্পা ঘোষ চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু, কোষাধ্যক্ষ মো. আফতাব উদ্দিন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. আব্দুল আহাদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক আবু সাঈদ মো. নোমান, সদস্য কাউসার চৌধুরী, আনিস রহমান ও মো. কামরুল ইসলাম। পরে প্রেসক্লাবের লবিতে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন মন্ত্রী। এসময় তিনি দেশের শিক্ষা ব্যবস্থায় সরকারের সফলতার কথা তুলে ধরেন এবং শিক্ষকদের চলমান আন্দোলন প্রসঙ্গে সাংবাদিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সোমবার থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, তিনি শিক্ষকদের পক্ষে আছেন। পরীক্ষা এবং ভর্তির কারণে আগে তিনি শিক্ষকদেরকে আন্দোলন থেকে বিরত থাকার অনুরোধ করেছেন। এখন আর অনুরোধ করবেন না। তিনি বলেন বেতন স্কেল নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চলমান সংকট দূর করতে কাজ করছে সরকার। শিক্ষকদের সম্মান যাতে অক্ষুন্ন থাকে সেই লক্ষ্য নিয়ে সামাধানের চেষ্টা চলছে। তিনি আশা করেন এই সমস্যার দ্রুতই সমাধান হবে।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাবেক সভাপতি মুকতাবিস-উন-নূর, সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন, সাবেক সহসভাপতি এনামুল হক জুবের, আ.ফ.ম. সাঈদ, আতাউর রহমান আতা ও মোহাম্মদ বদরুদ্দোজা বদর; আরটিভির স্টাফ রিপোর্টার কামকামুর রাজ্জাক রুনু, সাবেক কোষাধ্যক্ষ খালেদ আহমদ, ইউএনবির সিলেট প্রতিনিধি ছিদ্দিকুর রহমান, দৈনিক সিলেট বাণীর সিনিয়র রিপোর্টার চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, দৈনিক সিলেট সুরমার বার্তা সম্পাদক মো. ফয়ছল আলম, দৈনিক সিলেট বাণীর ব্যবস্থাপনা সম্পাদক ওবায়দুল হক চৌধুরী, দৈনিক কাজিরবাজারের নির্বাহী সম্পাদক সৈয়দ সুজাত আলী, দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, দৈনিক সংগ্রামের সিলেট ব্যুরো প্রধান কবির আহমদ, দৈনিক সকালের খবরের ব্যুরো প্রধান ফারুক আহমদ, দৈনিক খবরপত্রের ব্যুরো প্রধান এম এ মতিন, ইন্ডিপেন্ডেন্ট টিভির স্টাফ রিপোর্টার মঞ্জুর আহমদ, দৈনিক ইনকিলাবের ব্যুরো প্রধান ফয়সাল আমীন, যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন, দৈনিক যুগভেরীর বার্তা সম্পাদক সজল ছত্রী, যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন নিরানন্দ পাল, সময় টেলিভিশনের ক্যামেরাপার্সন দিগেন সিংহ ও নৌসাদ আহমেদ চৌধুরী, দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি শাহ সুহেল আহমদ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরাপার্সন গোপাল চন্দ্র বর্ধন, দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার খালেদ আহমদ, এসএ টিভির ব্যুরো ইনচার্জ আব্দুল আলিম শাহ, মাছরাঙা টেলিভিশনের স্টাফ রিপোর্টার শাকির হোসাইন, বাংলানিউজের স্টাফ করেসপন্ডেট আব্দুল্লাহ আল নোমান, এটিএন বাংলার স্টাফ ক্যামেরাপার্সন ইকবাল মুন্সী, দৈনিক দিনকালের আলোকচিত্রী শেখ আব্দুল মজিদ, দৈনিক সিলেট বাণীর স্টাফ ফটোগ্রাফার শাহ মো. তানভীর, চ্যানেল এস’র ক্যামেরাপার্সন বেলাল আহমেদ, চ্যানেল ২৪ এর ভিডিও এডিটর আব্দুল হাসান নান্নু প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম সুয়েব ও এডভোকেট আব্বাছ উদ্দিন। শেষে মন্ত্রী সাংবাদিকদের সাথে চা-চক্রে মিলিত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.