Sylhet Today 24 PRINT

অপরাধ দমনে জনগণের সহযোগিতা প্রয়োজন: ওসি মুরসালিন

জগন্নাথপুর প্রতিনিধি |  ১০ জানুয়ারী, ২০১৬

জগন্নাথপুরে ডাকাতিসহ সব ধরণের অপরাধ মূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ-জনতার পারস্পারিক সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মজলুল হকের সভাপতিত্বে ও রাণীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং রাণীগঞ্জ বাজার সেক্রেটারী আজমল হোসেন মিঠুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরসালিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর থানার (ওসি তদন্ত) খান মোঃ মাঈনুল জাকির, এসআই মঈন উদ্দিন, এসআই মিজানুর রহমান, রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী সুন্দর আলী, সাধারণ সম্পাদক ডাঃ ছদরুল ইসলাম, রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, রাণীগঞ্জ ইউপি সদস্য আব্দুল তাহিদ জুয়েল, মমরাজ হোসেন রাজ, মুক্তার মিয়া, নাজমুল হক।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এলাকার প্রবীণ মুরব্বী হাজী ফজলুল হক, হাজী সাজিদ উল্লাহ, হাজী চান মিয়া, ব্যবসায়ী ধনেশ চন্দ্র রায়, বিদ্যুৎ কুমার রায়, অতিন্দ্র সূত্রধর, মোতাহির আলী, সমাজসেবক মাওলানা নিজাম উদ্দিন জালালী, উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি হুমায়ূন আহমদ তালুকদার, সমাজকর্মী সেকুল আহমদ আছকা প্রমূখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর থানার ওসি মো. মুরসালিন বলেন, অত্র অঞ্চলের চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, জুয়া, মেলার নামে অসামাজিকতাসহ সব ধরণের অপরাধ মূলক কর্মকান্ড প্রতিরোধে স্থানীয় সচেতন জনগণের সহযোগিতা প্রয়োজন। সকলের সহযোগিতা পেলে অবশ্যই অপরাধ প্রবণতা রোধ করা সম্ভব হবে। তাই স্থানীয় পুলিশিং কমিটির কার্যক্রম জোরদার করা হয়েছে। এ জন্য তিনি পুলিশের পাশাপাশি স্থানীয় জনতাকে এগিয়ে আসার আহবান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.