Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মহানগর ছাত্রলীগের আলোচনা সভা

সিলেটটুডে ডেস্ক |  ১০ জানুয়ারী, ২০১৬

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রোববার মোহাম্মদ ইব্রাহিম স্মৃতি সংসদ কার্যালয়ে সিলেট মহানগর ছাত্রলীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।

তিনি বলেন, দীর্ঘ ৯ মাস ২২ দিন পর স্বাধীন বাংলার প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের সেই অবিস্মরণীয় দিনে নেতা ও জনতার সেই পূনর্মিলন ছিল আনন্দ আর আবেগে উদ্বেল। তাই বঙ্গবন্ধুর প্রতি বাঙ্গালি জাতির আনুগত্য ছিল অকুণ্ঠ, ভালবাসা ছিল হৃদয় উজাড় করা। বঙ্গবন্ধুর সেই তেজদ্বীপ্ত দৃঢ়চেতা মনোভাব ধারণ করে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আজ দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত করার লক্ষ্য নিয়ে দিনরাত কাজ করে যাচ্ছেন।

মোবাইল ফোনে প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান খোকন, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক, সাবেক সহ সভাপতি তোফায়েল আহমদ তালুকদার, পলাশ চৌধুরী, রুহেল তরফদারসহ সাবেক এবং বর্তমান ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.