মাধবপুর প্রতিনিধি | ০১ আগস্ট, ২০২৩
হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১ আগস্ট) সকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার( ভূমি) মো. রাহাত বিন কুতুব উপজেলার বেজুরা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের হেফজু মিয়ার পুত্র শাকিল মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং একটি গাড়ি জব্দ করেন।
সহকারী কমিশনার( ভূমি) মো. রাহাত বিন কুতুব অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।