জুড়ী প্রতিনিধি | ০১ আগস্ট, ২০২৩
মৌলভীবাজার সদর উপজেলা থেকে ২২০ পিছ ইয়াবা সহ একজন কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার মধ্যরাতে ডিবির ওসি আশরাফুল ইসলামের নেতৃত্বে এসআই আজিজুর রহমান নাইম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে মৌলভীবাজার সদর মডেল থানাধীন গিয়াসনগর ইউনিয়নের নিতেশ্বর গ্রামের পলাতক আসামী জাহাঙ্গীর এর বাড়ি হতে ২২০ পিছ ইয়াবা সহ সাহেদ আহমদ (৩৭) কে গ্রেপ্তার করা হয়। সেখানে থাকা জাহাঙ্গীর মিয়া পালিয়ে যায়।
তাদের মধ্যে সাহেদ আহমদ সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের আব্দুল হাসিমের পুত্র, অপরজন জাহাঙ্গীর মিয়া নিতেশ্বর গ্রামের সুরুজ মিয়ার পুত্র।
ডিবি ওসি মো আশরাফুল ইসলাম জানান, ইয়াবা সহ এক আসামিকে গ্রেপ্তার করলেও অপর আসামি পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।