Sylhet Today 24 PRINT

সিলেটে শিশু কণ্ঠে নাশকতার প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক |  ১০ ফেব্রুয়ারী, ২০১৫

ছবিঃ সুমন চৌধুরী

দেশব্যাপী পেট্রোলবোমা হামলা, সহিংসতা ও নাশকতা বন্ধের দাবিতে সিলেটে এবার রাজপথে নামলো শিশুরা। মঙ্গলবার দুপুরে নগরীর রিকাভীবাজার এলাকায় মানববন্ধন করে তারা নাশকতার প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশ শিশু একাডেমি সিলেট কর্তৃক আয়োজিত এই মানববন্ধনে শতাধিক শিশু অংশ নেয়। 

মানববন্ধনে পাঠশালা, চারুবাক, মুক্তাক্ষরসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- জিৎ, জহিতা, ঋতুশ্রী, প্রত্যাশা চৌধুরী শ্যামা, লাবিশাহ তানবি, রেদওয়ান জাবির, শান্ত দে, সাজু ইসলাম রাইসা, শর্মা, ঐশী প্রমুখ।  

 

 

 

 

 

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.