চুনারুঘাট প্রতিনিধি | ০২ আগস্ট, ২০২৩
হবিগঞ্জের চুনারুঘাটে পাওয়ার টিলারের নিচে চাপা পড়ে এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু জিসান মিয়া (৩) উপজেলার দেউন্দি পঞ্চাশ এলাকার কাউছার মিয়ার ছেলে।
মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে শিশু জিসান বাড়ির উঠানে দাঁড়ানো পাওয়ার টিলারের উপরে উঠে খেলা করছিল। এ সময় পাওয়ার টিলারের নিচে পড়ে গুরুতর আহত হয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার ওসি (তদন্ত) মোহাম্মদ গোলাম মোস্তফা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।