চুনারুঘাট প্রতিনিধি | ০৩ আগস্ট, ২০২৩
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি বাজারে তেলের ড্রাম বাষ্প হয়ে দীনেশ সূত্রধর (১২) নামে শিশুর শরীর জ্বলে গেছে। সে মিরাশি গ্রামের যোগেশ সূত্রধরের পুত্র।
জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় উপজেলার মিরাশি বাজারে একটি ওয়ার্কশপে শিশু দীনেশ সূত্রধর তেলের ড্রাম খুলতে গেলে তেলের ড্রাম বাষ্প হয়ে তার শরীরের বাম সাইটের বেশ কিছু অংশ জ্বলছে গেছে। তাৎক্ষণিকভাবে দীনেশ সূত্রধরকে চুনারুঘাট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।
চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নওরিন আক্তার এ বিষয়টি নিশ্চিত করেছেন।