Sylhet Today 24 PRINT

জামায়াত-শিবিরকে নিষিদ্ধের দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেটের মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ০৪ আগস্ট, ২০২৩

মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন মওদুদীবাদী জামায়াত-শিবিরকে ব্যক্তিসহ দল নিষিদ্ধ করার দাবিতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলা শাখার উদ্যোগে শুক্রবার (৪ আগস্ট) বিকালে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলার সহ-সভাপতি মাছুম আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমন ইবনে সাম্রাজের পরিচালনায় বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলার সহ-সভাপতি মিজানুর রহমান তালুকদার, সহ-সভাপতি হোসাইন সিদ্দিকি, সাংগঠনিক সম্পাদক আফজল আহমেদ শুভ, যুগ্ম-সাধারণ সম্পাদক এম আর সুহাগ, সাংস্কৃতিক সম্পাদক সাহেদ আহমেদ, দপ্তর সম্পাদক তানিম রহমান, রহমান তালুকদার, রাহিয়ান আহমেদ, তাহিদ আহমদ, মাহিন আহমেদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল পরিস্থিতি করতে জামায়াত-শিবির একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই প্রত্যেক নেতাকর্মীদের সজাগ থেকে তাদেরকে মোকাবেলা করতে হবে। দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। আগামীতেও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.